বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

গৃহকর্মী নিয়োগে বীমা বাধ্যতামূলক করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গৃহকর্মী নিয়োগের নতুন চুক্তিতে বাধ্যতামূলক বীমা করার নিয়ম কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে বৃহস্পতিবার ( পহেলা ফেব্রুয়ারি) থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই নিয়ম গৃহকর্মী নিয়োগ চুক্তির প্রথম দুই বছরের জন্য প্রযোজ্য হবে। চুক্তির দুই বছর পর নিয়োগকর্তার জন্য বীমা কার্যকরের বিষয়টি ঐচ্ছিক হবে।

নতুন নিয়ম কিছু ক্ষেত্রে গৃহকর্মী এবং নিয়োগকর্তার জন্য ক্ষতিপূরণ সুরক্ষিত করতে সহায়ক হবে। দেশটির মন্ত্রণালয় বলেছে, নিয়োগকর্তা গৃহকর্মীর অনুপস্থিতি, পলায়ন, মৃত্যু বা পঙ্গুজনিত রোগের কারণে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

আরো পড়ুন: অবশেষে ভারতে চালু হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন

দেশটির সরকারি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহকর্মীদের বীমা সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান করা হবে। দুর্ঘটনার ফলে সম্পূর্ণ বা আংশিক শারীরিক অক্ষমতার জন্য ক্ষতিপূরণ বা নিয়োগকর্তার মৃত্যুর কারণে মজুরি এবং অন্যান্য আর্থিক পাওনা পরিশোধে নিয়োগকর্তার ব্যর্থতার ক্ষেত্রে গৃহকর্মীর অধিকার রক্ষাই এই পরিষেবার লক্ষ্য।

সম্প্রতি অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ। এই লক্ষ্যে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় নিয়োগের আবেদন এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কসহ গৃহকর্মীদের অধিকার, কর্তব্য ও ভিসাপ্রাপ্তি সম্পর্কে জানতে সাহায্য করার জন্য মুসানেদ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছে।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সরকারি নিয়োগের প্ল্যাটফর্ম হওয়ায় মুসানেদের মাধ্যমে গৃহকর্মী নিয়োগের চুক্তির কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে, গত বছরের অক্টোবরে সৌদি আরবের কর্তৃপক্ষ অধিকার সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে গৃহকর্মীদের নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু শর্ত যুক্ত করে। এতে গৃহকর্মীর সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়।

সূত্র: গালফ নিউজ, এসপিএ 

এইচআ/ আই.কে.জে/

সৌদি আরব বীমা গৃহকর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250