মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে বিজ্ঞাপন : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়াশিংটন পোস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অন্যান্য নোবেল বিজয়ীদের যে বক্তব্য ছাপা হয়েছে, সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়। মঙ্গলবার (৩০শে জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ১৪ জন অনাবাসী রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, লবিস্ট ফার্মের মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন তাকে নিয়ে আগেও দেওয়া হয়েছে।

আরো পড়ুন; ড. ইউনূস সঠিক বলেননি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ দাবি করে মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেকেই বিচারের সম্মুখীন হয়, জেলেও যায়। ড. ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয়, যেসব শ্রমিক-কর্মচারীরা বঞ্চিত হয়েছেন, তারাই তার নামে মামলা করেছেন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাতেই রাষ্ট্রদূতরা বাংলাদেশে এসেছেন। তারা সোমবার (২৯শে জানুযারি) টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। বৈঠকে গাম্বিয়া, পেরু, হাঙ্গেরি, নর্থ মেসিডোনিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এইচআ/ আই. কে. জে/   

ড. ইউনূস পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ওয়াশিংটন পোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250