শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সবার নজর লন্ডনে, দুই ঘণ্টার বৈঠকে বসছেন ড. ইউনূস- তারেক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে বিএনপি আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবিতে এখনো অনড়। এমন পরিস্থিতিতে আগামী শুক্রবার (১৩ই জুন) লন্ডনে একান্ত বৈঠকে বসছেন ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরা এ বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন। কেউ কেউ বলছেন, এ বৈঠক থেকে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের পথ উন্মুক্ত হতে পারে। নির্বাচনের সময় নিয়ে মতভিন্নতা দূর হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, দুই পক্ষ কোনো বিষয়ে নিজ নিজ অবস্থানে অনড় থাকলে দূরত্ব আরও বাড়তে পারে। তাই সবার নজর এখন শুক্রবারের ওই বৈঠকের দিকে।

বিএনপি আশা করছে, বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার (১০ই জুন) এমন আশাবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, সাম্প্রতিককালের রাজনৈতিক প্রেক্ষাপট ও অবস্থানে এ বৈঠক একটি বড় ঘটনা। এটি একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে।

সংকট নিরসনে আশা জাগানো ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর ৮ই আগস্ট দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিএনপিসহ সমমনা দলগুলো শুরু থেকে জরুরি সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কিছু দল রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধের বিচার শেষে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। 

নির্বাচনের সময় ও সংস্কারের ব্যাপ্তি নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ ও মতপার্থক্য প্রকাশ্য এবং নেপথ্যের নানামুখী তৎপরতায় দূর হচ্ছে না। এমন পরিস্থিতিতে শুক্রবার লন্ডনে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এইচ.এস/

মুহাম্মদ ইউনূস-তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250