মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

আমার সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে থাকবো, ইনশাআল্লাহ : পরীমনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বন্যার ভয়াবহতায় পরীমনির হৃদয়ে শুরু হয়েছে রক্তক্ষরণ। নিজের সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২১শে আগস্ট) রাতে বন্যার জলে নিমজ্জিত এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে এই নায়িকা লিখেছেন, আল্লাহ! কী করবো আমি! বুকের ভেতরে দুমড়ে-মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাবো!

এরপর আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীমনি লেখেন, আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাব, আমার সর্বোচ্চ দিয়ে যা করার করবো, ইনশাআল্লাহ।

আরো পড়ুন : বন্যা কবলিত লাখ লাখ মানুষ, সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের

ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের ৯টি জেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ। বুধবার রাত থেকেই বানভাসি মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠেছে। এ অবস্থায় বন্যায় আক্রান্তদের মর্মান্তিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণিপেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সেই দলে সামিল হলেন পরীমনিও।

এস/ আই.কে.জে/

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250