শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

সারাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সারাদেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাকে বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ই নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিকেল ও ফুট প্যাট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।

বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল মোতায়েন ও ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন, বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা এবং সাধারণ জনগণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে যত্রতত্র তল্লাশি, যাত্রী ও কার্গোর নিরাপত্তা পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় ঘন ঘন টহল, প্রতিদিন নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা, কর্মকর্তাদের নিয়মিত ব্রিফিং এবং ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাস, বৈদ্যুতিক লাইনসহ সব স্থাপনার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা সব সময় সক্রিয় রাখার ওপরও জোর দিয়েছে বেবিচক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250