মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনায় আগ্রহী পাকিস্তান। গতকাল সোমবার (২৬শে মে) ইরান সফরে এসে তিনি এ কথা বলেন। খবর সিনহুয়ার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে বন্ধুত্বপূর্ণ চার দেশের সফরে ইরানে আছেন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

গতকাল সোমবার সফরের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ বলেছেন, ‘আমাদের দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। আর এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সম্পূর্ণ ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’

শাহবাজ শরিফ বলেছেন, ‘আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত থেকে পাকিস্তান বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে। 

তিনি বলেন, আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই এবং আমরা আলোচনার মাধ্যমে এ অঞ্চলে শান্তির জন্য কাজ করব। কাশ্মীর সমস্যাসহ আমাদের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব অনুসারে, এমনকি ১৯৫৪ সালে ভারতীয় লোকসভার প্রস্তাব অনুসারে।

এদিকে শাহবাজ বলেছেন, আমরা ভা্রতের সঙ্গে শান্তির স্বার্থে পানি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বাণিজ্য বাড়ানো এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আলোচনা করতে প্রস্তুত। এ ক্ষেত্রে তারা যদি আমাদের শান্তির প্রস্তাব গ্রহণ করে, তাহলে আমরা দেখাবো যে, আমরা সত্যিই শান্তি চাই। আর তারা আক্রমণাত্মক পথ বেছে নিলে আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব।

এ ছাড়া গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাথে দেখা করেন। তবে এর আগে গত রোববার (২৫শে মে) তুরস্কে দুই দিনের সফরে শাহবাজ শরিফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন।

আরএইচ/


পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত-পাকিস্তান পাকিস্তান-ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250