বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

দুবাইয়ের সেই বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে সবচেয়ে চাকচিক্যপূর্ণ এলাকায় যৌন ব্যবসা এবং অসহায় নারীদের শোষণ-নির্যাতনের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই ব্যক্তির নাম উঠে এসেছিল।

ওই ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তিনি ভিন্ন পরিচয়ে তার সঙ্গে কথা বলা বিবিসির প্রতিবেদককে বলেছিলেন, একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন। গ্রাহকের চাহিদা মেটাতে ওই নারীরা ‘প্রায় সবকিছুই’ করতে পারবেন। মোসিগা লন্ডন শহরে এক সময় বাস চালাতেন বলেও জানান। খবর বিবিসির।

ইউএইর আদালতে মোসিগার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। দেশটির কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো পর্যন্ত প্রকাশ্য কোনো ঘোষণাও দেয়নি।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে উগান্ডার কয়েকজন তরুণী মোসিগার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, চাকরি ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি পেয়ে দুবাই এসেছিলেন তারা। কিন্তু পরে ঋণগ্রস্ত হয়ে যৌনকর্মে বাধ্য হন।

তবে বিবিসির সঙ্গে যোগাযোগ করা দুবাইয়ের এক আইনি প্রতিষ্ঠান জানিয়েছে, মোসিগা আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

প্রতিষ্ঠানটি বলেছে, উগান্ডা ইন্টারপোল মোসিগার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মোসিগার আটকের ঘটনাকে কেন্দ্র করেই এ বিবৃতি দেওয়া হয়েছে বলে মনে করছে বিবিসি।

জে.এস/

দুবাই বিকৃত যৌন ব্যবসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250