বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

পাকিস্তানে যে কারণে নিষিদ্ধ হলেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

বেশ কিছুদিন আগে পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েন বলিউড তারকা সালমান খান। সেই মন্তব্যের জের ধরে এবার সালমান খানের বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।

ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। এই তালিকায় ফেলা হয়েছে সালমানকে।

এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ একসঙ্গে হাজির ছিলেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খান। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে।

কথোপকথনের মাঝে সালমান খান বলেন, ‘এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করবে, কারণ, এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে—সবাই এখানে কাজ করছে।’

সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে। কারণ, তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়।

সালমান খানের এই মন্তব্যে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ভারতীয় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ নেটিজেন বলছেন, সালমানের বক্তব্য ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250