বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

নতুন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (‎‎অতিরিক্ত আইজিপি) মো. ছিবগাত উল্ল্যাহ নতুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার (১২ই মে) সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন তিনি। সিআইডির ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

‎সিআইডির ওই পোস্টে বলা হযেছে, অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্ল্যাহ সিআইডি প্রধান হিসাবে যোগদানের পূর্বে গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ভারপ্রাপ্ত সিআইডি–প্রধানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা গাজী জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

‎‎এদিকে মো. ছিবগাত উল্ল্যাহ ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে ইতালি, সুদান, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন। তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সিআইডি প্রধান হিসাবে নতুন দায়িত্ব গ্রহণের পর মো. ছিবগাত উল্ল্যাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি বলেন, সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের তদন্তকে স্টেট অব দি আর্ট পর্যায়ে পৌঁছাতে হবে। আর তাই সরকারি সব ধরনের সহযোগিতা নিশ্চিতকরণের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যেতে হবে।

নতুন সিআইডি প্রধানের পরিচিতি সভায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/

বাংলাদেশ পুলিশ সিআইডি প্রধান নতুন দায়িত্বভার গ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250