শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন।’

আজ বৃহস্পতিবার (১২ই জুন) গাজীপুর মহানগরের সালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বেলা ১১টার দিকে সালনা হাইওয়ে থানায় পৌঁছান এবং গাড়ি থেকে নেমে প্রথমেই সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে তিনি থানাটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। আমরা যা বলি, সেটি পুরোপুরি তুলে ধরবেন। রিপোর্ট করার সময় খণ্ডিতভাবে কিছু উপস্থাপন করবেন না। কারণ, খণ্ডিত রিপোর্ট পার্শ্ববর্তী কিছু দেশ তাদের স্বার্থে ব্যবহার করে এবং মিথ্যা প্রচার চালায়। এ জন্য অনুরোধ করছি—রিপোর্ট করলে তা পুরোটা করবেন।’

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আপনারা আর খণ্ডিত রিপোর্ট করবেন না তো?’ জবাবে সাংবাদিকরা সম্মতিসূচক প্রতিশ্রুতি দেন।

পরে উপদেষ্টা আবারও সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আমি যে মাস্কগুলো দিয়েছি, সেগুলো ব্যবহার করুন এবং অন্যদেরও মাস্ক ব্যবহারে উৎসাহিত করুন। মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হবে।’

এইচ.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250