শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর : রেলপথ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রেল ভবনে সোমবার (১৯শে আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় রেলপথ উপদেষ্টা এ মন্তব্য করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অতীতের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র-জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে।

পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক ৩টি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: রাজধানী জুড়ে কেন তীব্র যানজট?

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। পরিবর্তন চেয়েছে বলেই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে। এই পরিবর্তন বোঝার চেষ্টা করুন।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসি/কেবি



রেলপথ উপদেষ্টা রেলের ব্যয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250