বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

মধ্যপ্রদেশে দুই বন্ধু তিন দিন খনন করে পেলেন ৫০ লাখ রুপির হীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলা থেকে দুই তরুণ তিন দিনের খনন শেষে ১৫ দশমিক ৩৪ ক্যারেটের হীরা পেয়েছেন। নিলামে এই হীরার বাজারমূল্য ৫০ লাখ রুপি ছাড়িয়ে যাচ্ছে। তারা হীরাটি পান্না জেলার সরকারি হীরা নিয়ন্ত্রণ ও নিবন্ধন কেন্দ্র পান্না ডায়মন্ড অফিসে জমা দিয়েছেন। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

২৪ বছর বয়সী সতীশ খটিক ও ২৩ বছর বয়সী সাজিদ মোহাম্মদ মধ্যপ্রদেশের কৃষ্ণ কল্যাণপুরে আট মিটার জমি ইজারা নিয়েছিলেন। এ অঞ্চলের ক্ষুদ্র খনিশ্রমিকেরা সাধারণ হাতিয়ার ব্যবহার করে হীরা খোঁজেন এবং যা পান, তা রাজ্য অফিসে জমা দেন।

এবারের হীরাটি মহামূল্যবান। কারণ, এ বছর পান্না ডায়মন্ড অফিসে ৬০টির বেশি হীরা জমা পড়লেও অধিকাংশের ওজন দুই ক্যারেটের কম। তা ছাড়া বেশ কটির গুণগত মান খারাপ হওয়ায় নিলামে ভালো দাম পাওয়া যায়নি।

পান্না ডায়মন্ড অফিসের কর্মকর্তা রবি প্যাটেল বলেন, ‘এ দুই তরুণ মাত্র ২০ দিন আগে কৃষ্ণ কল্যাণপুরে হীরা খনন করেছিলেন। গত মঙ্গলবার তা অফিসে জমা দেওয়া হয়েছে। হীরার মূল্য ৫০ লাখ রুপি ছাড়িয়ে যাচ্ছে।’

হীরার টুকরোটি সতীশ ও সাজিদের জীবন বদলে দিতে যাচ্ছে। এই দুই বন্ধুর দাদা ও বাবাও হীরার আশায় ইজারা নিয়ে মাটি খনন করতেন। কিন্তু তেমন একটা সাফল্য পাননি। দুই তরুণের পরিবার টিন ও ইট দিয়ে তৈরি সাদামাটা ঘরে থাকেন।

সতীশ বলেন, ‘আমরা কোনো ঋণ না নিয়ে বোনদের বিয়ে দিতে চাইছিলাম। এখন তা হয়তো সম্ভব হতে যাচ্ছে।’

মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলা হীরার জন্য বিখ্যাত। রাজ্যের বান্দেলখন্ড অঞ্চলের পান্না জেলায় ১২ লাখ ক্যারেট হীরা মজুত আছে বলে ধরা হয়।

এ অঞ্চলে দশকের পর দশক ধরে সরকারি–বেসরকারিভাবে হীরার জন্য মাটি খনন করা হয়েছে। অঞ্চলটিতে হীরা খননের বড় উদ্যোগ এখন আর নেই। বর্তমানে ক্ষুদ্র খনিশ্রমিকেরা ছোট হীরার টুকরোর আশায় গভীরে খননকাজ চালান। বেশির ভাগ ব্যর্থ হন।

গত এক মাসে ছয়জন কৃষক পাঁচটি হীরা পেয়েছেন। এর মধ্যে তিনটির মান বেশ ভালো, যার মূল্য প্রায় ১২ লাখ রুপি।

জে.এস/

হীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250