বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

দেশে স্মার্টফোন ব্যবহারকারী ৭২ দশমিক ৩ শতাংশ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশে এখন ৭২ দশমিক ৩ শতাংশ পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে। গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আইসিটির প্রয়োগ ও ব্যবহার–বিষয়ক ত্রৈমাসিক জরিপে এ তথ্য উঠে এসছে।

জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৯৮ দশমিক ৭ শতাংশ পরিবারের কাছে কমপক্ষে একটি মুঠোফোন রয়েছে। চলতি ২০২৪–'২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) দেশে স্মার্টফোন ব্যবহারকারী পরিবার ছিল ৭০ শতাংশ। সেটি গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৩ শতাংশে।

বিবিএসের জরিপে, দেশে এখনো ইন্টারনেট–সেবার বাইরে অর্ধেক মানুষ। শহর–গ্রামনির্বিশেষে পরিবারপ্রতি ইন্টারনেট ব্যবহারের হার এখন ৫২ দশমিক ৪ শতাংশ। এ ব্যবহারকারীদের মধ্যে আবার শহরের তুলনায় গ্রামের পরিবারগুলো অনেক পিছিয়ে রয়েছে। শহরের ৬১ দশমিক ৬ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করে। গ্রামে এ হার ৪৮ দশমিক ২ শতাংশ। 

বিবিএস জানিয়েছে, জরিপে শহর ও গ্রাম এলাকায় যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়, তার মধ্যে রয়েছে—এলাকাভেদে খানাপর্যায়ে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মুঠোফোন, স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার এবং ব্যক্তিপর্যায়ে মুঠোফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার, মুঠোফোনের মালিকানা প্রভৃতি।

এ পরিসংখ্যান সম্পর্কে মতামত জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন সুখবর ডটকমকে বলেন, পরিবারপ্রতি স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, এটি খুবই ইতিবাচক দিক। ই–টিকিট, অনলাইনে জন্মনিবন্ধন, পাসপোর্ট নিবন্ধন, মোবাইল ব্যাংকিংসহ নানা ধরনের সরকারি–বেসরকারি সেবা ডিজিটালনির্ভর হওয়ায় স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়েছে।

আরএইচ/এইচ.এস

স্মার্টফোন ব্যবহারকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250