রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

হিট অ্যালার্ট জারি

আজ কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এই অবস্থায় নতুন করে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, (২২শে এপ্রিল) সোমবার তাপমাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আগামী দুই দিন আবার তাপমাত্রা বাড়তে পারে। তাই হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় গত ১৯শে এপ্রিল। রোববার ( ২১শে এপ্রিল) দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুুন: রাতেই ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই অবস্থায় আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এসময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

সোমবার সকালে অপর এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বিরাজমান তাপপ্রবাহ আগামী পাঁচদিনেও উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

এইচআ/ আই.কে.জে/  

আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250