শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

মোদির নতুন সরকারে মন্ত্রী হচ্ছেন কারা?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি - সংগৃহীত

কয়েক ঘণ্টা পরই ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রোববার (৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে অনুষ্ঠিত হবে এ শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে এনডিএ নেতাদের সঙ্গে দেখা করেছেন মোদি। এই নেতাদের মধ্যে অনেকেই মন্ত্রীর পদ পাবেন বলে আশা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি একই পদে বহাল থাকবেন। এছাড়া রাজ্যসভার দুই সদস্য নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর যথাক্রমে অর্থ ও পররাষ্ট্র দফতরের মন্ত্রিত্বই পাবেন।

মোদির দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের মধ্যে পার্থক্য একটাই। আর তা হলো- এবারে মোদির বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মন্ত্রীর পদে ভাগবাটোয়ারা হবে এটাই স্বাভাবিক। সে হিসেবে জেডিইউ থেকে প্রাক্তন দলীয় প্রধান রাজীব রঞ্জন সিং এবং রাজ্যসভার সংসদ সদস্য ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর মন্ত্রীর পদ পেতে পারেন। তৃতীয় মেয়াদে টিডিপি থেকে ড. চন্দ্র সেখর পেমমাসানি এবং রাম মোহন নাইডু কিঞ্জারাপু মন্ত্রীর পদ পাচ্ছেন।

এছাড়া এলজেপির চিরাগ পাসওয়ান (রাম বিলাস), জেডিএসের এইচডি কুমারস্বামী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল (সোনেলাল), আরএলডির জয়ন্ত চৌধুরি এবং হিন্দুস্থানি আওয়াম মোর্চার জিতন রাম মাঞ্জি মন্ত্রীর পদ পেতে পারেন।

এছাড়া প্রলাহাদ জোশী, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং মধ্য প্রদেশের নেতা শিবরাজ সিং চৌহান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মন্ত্রী হতে পারেন।

সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব থেকে বিজেপির নেতা সর্বানন্দ সোনোয়াল এবং কিরেন রিজিজু মন্ত্রী হিসেবে ফিরতে পারেন। এছাড়া জি কিশান রেড্ডি, শোভা করন্দলাজে, বিএল ভার্মা, বান্ডি সঞ্জয় কুমার, নিত্যানন্দ রাই এবং গিরিরাজ সিংয়ের নামও শোনা যাচ্ছে।

আই.কে.জে/

মোদির নতুন সরকারে মন্ত্রী হচ্ছেন কারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250