বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নিউইয়র্কের গভর্নর

‘নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

আগামী ১লা জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। দীর্ঘদিন ধরেই তিনি ইসরাইল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার এই মনোভাবের অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে। তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি নিয়ে ইসরাইলপন্থি হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি এ পরিকল্পনার সঙ্গে একমত নন এবং ‘নিউইয়র্ক সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই। 

মামদানি দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিই তার ভিত্তি। কিন্তু আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই, উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে। আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধানসহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিঘ্ন ঘটানোও অপরাধ হিসেবে গণ্য করে।

আইন বিশেষজ্ঞরাও বলেছেন, নেতানিয়াহুকে গ্রেফতারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই।

মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহু বুধবার জানিয়েছেন, তিনি নিউইয়র্ক সফরের পরিকল্পনায় অটুট। তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটি সফর করেন।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু জোহরান মামদানি ক্যাথি হোচুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250