শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রিজন সেলে খুনের ঘটনায় বরিশালে ৩ পুলিশ বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে খুনের ঘটনায় তিন কারা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ই এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়। এই ঘটনায় তিন কারা পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র জেল সুপার বলেন, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন: বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

উল্লেখ্য, রোববার (১৪ই এপ্রিল) ভোরে শেবাচিম হাসপাতালের নিচতলার প্রিজন সেলে এই খুনের ঘটনা ঘটে। হত্যা মামলার আসামি নিহত মোতাহার (৬০) ও একটি চুরি মামলার আসামি অজিত মণ্ডলের ওপর হামলা করে তরিকুল ইসলাম (২৫)। ঘটনার সময় দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে বেধড়ক পেটান তরিকুল ইসলাম। 

পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ই এপ্রিল) দুপুর ১টায় মোতাহারের মৃত্যু হয়। অভিযুক্ত তরিকুল হত্যা মামলার আসামি ও মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ এবং শেবাচিমের দায়িত্বরত চিকিৎসক।

এইচআ/ আই.কে.জে/


পুলিশ বরখাস্ত খুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250