বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

দুই স্তরে দাম কমছে ইন্টারনেটের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরবরাহব্যবস্থার দুটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। দাম কমানোর হার ১০ থেকে ২০ শতাংশ।

তবে অপারেটররা বলছেন, ইন্টারনেটের দাম কমানো নির্ভর করে একাধিক বিষয়ের ওপর। শুধু দুই স্তরে ব্যান্ডউইথের মূল্য কিছুটা কমলেই ইন্টারনেটের দাম কমবে, এমন আশা করা যায় না।

ব্যান্ডউইথের দাম কমানোর প্রথম ঘোষণা আসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) কাছ থেকে। তারা গত ২২শে মার্চ ঘোষণা দেয়, তাদের সব ধরনের সেবার ক্ষেত্রে ১০ শতাংশ দাম কমবে। দেশের প্রায় অর্ধেক ব্যান্ডউডইথ আসে এ কোম্পানির মাধ্যমে।

অবশ্য তখন গ্রাহক পর্যায়ে সেবাদানকারীরা তখন বলেছিলেন, বিএসসিপিএলসি বেসরকারি প্রতিষ্ঠানের (আইটিসি) চেয়ে বেশি দাম রাখে। ফলে তারা দর কিছুটা কমালেও খুব একটা সুফল পাওয়া যাবে না।

সাবমেরিন কেবল কোম্পানির পর ইন্টারনেট সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমও দাম কমানোর কথা জানায়। তারা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) পর্যায়ে ১০ শতাংশ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ ২২শে এপ্রিল ইন্টারনেট সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনসও নিজেদের সেবার দাম কমানোর কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তারা বলেছে, সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) সাশ্রয়ী দামে উন্নত মানের ইন্টারনেট দিতে ইন্টারনেটের দামে ১০ শতাংশ আর এনটিটিএনের দামে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

এইচ.এস/

ইন্টারনেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250