বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

হাজিদের থাকার জন্য চার হাজার ভবনকে লাইসেন্স দেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কার মেয়রের দপ্তরের মুখপাত্র ওসামা জায়াতুনি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, মক্কা সিটির মেয়র দপ্তর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। ইতিমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়াও হয়েছে।

সৌদির টিভি চ্যানেল আল এখবারিয়াকে মক্কার এ কর্মকর্তা আরও জানিয়েছেন, তারা আশা করছেন, গত বছরের তুলনায় এ বছর হাজির সংখ্যা আরও বাড়বে।

গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দেওয়ার পর— গেলো বছরই কোনো বিধিনিষেধ ছাড়া হজ পালিত হয়।

আরও পড়ুন: সর্বনিম্ন ২৫০ হজযাত্রী নিয়েই সরাসরি হজে পাঠাতে পারবে এজেন্সি

পবিত্র নগরী মক্কায় হাজিদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছেন তিনি। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত নেওয়া হবে। ইংরেজি বছর অনুযায়ী, আগামী ১২ই ফেব্রুয়ারি রজব মাস শেষ হবে।

এদিকে এবার হজে হাজিদের থাকার জায়গার নিয়ম-কানুনে পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ থাকত। তবে এবার যেসব দেশ আগে হজের প্রক্রিয়া শেষ করবে সেসব দেশের হাজিরা যথাযোগ্য স্থানে থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।  

সূত্র: দ্য গালফ নিউজ

এসকে/

হাজি হজ সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250