বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিচ্ছেদের ঘোষণা দিয়ে পরের দিনই সেলফিতে একসঙ্গে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজ। তাদের যৌথ বিবৃতিতে মন ভেঙেছিল ভক্তদের।

তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই গতকাল সোমবার (৫ই জানুয়ারি)  সকালে তারা সবাইকে চমকে দিলেন—একসঙ্গে একটি সেলফি পোস্ট করে। ছবিতে দেখা যায়, জয় ও মাহি দুজনেই কালো মাস্কে মুখ ঢেকে একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন। এই সেলফি মুহূর্ত নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে—বিচ্ছেদের ঘোষণা কি সত্যিই চূড়ান্ত, নাকি কেবল নাটকীয়তা?

ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহি ক্ষোভ ঝেড়েছেন গুজব রটনাকারীদের ওপর। তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা ঠিক এমনই। শুধু লাইক আর কমেন্টের আশায় আমাদের নিয়ে যা খুশি রটানো হচ্ছে। মানুষ যে কী করতে পারে!’

মাহি আরো স্পষ্ট করেছেন, যদিও তাদের দাম্পত্যের ইতি ঘটেছে, সন্তানদের লালন-পালন এবং নিজেদের বন্ধুত্ব অটুট থাকবে। বিচ্ছেদের মানে একে অপরের মুখ দেখা বন্ধ নয়; পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। এ ছাড়া তিনি অনুরোধ করেছেন কোনো ভিত্তিহীন খবর যেন তাদের ব্যক্তিগত জীবনকে কলুষিত না করে।

উল্লেখ্য, জয় ও মাহির তিন সন্তান রয়েছে। দীর্ঘদিনের সুখী দাম্পত্যের বিচ্ছেদের খবরে বহুদিন ধরে গুঞ্জন চলছিল। গত রোববার (৪ঠা জানুয়ারি) সেই গুঞ্জনে সিলমোহর দিলেও পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নতুন পোস্ট ফের আলোচনায় জন্ম দিয়েছে।

জে.এস/

জয় ভানুশালী ও মাহি ভিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250