মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ওয়াসিম নয়, ইশমামের কবর জিয়ারত দিয়ে শুরু হবে এনসিপির নির্বাচনী পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

শহীদ ওয়াসিমের বদলে শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা। আজ সোমবার (২৬শে জানুয়ারি) সকাল দশটায় এনসিপির নেতারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারতের পর এই পদযাত্রা শুরু হবে। এনসিপির মিডিয়া টিম এ কথা জানিয়েছে।

চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এই সূচীতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে দলটি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বলেন, ‘অনিবার্য কারণে নির্বাচন পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে। দীর্ঘ যানজটে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে। পরিবর্তিত শিডিউল মোতাবেক, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়াস্থ শহীদ ইশমামের কবর জিয়ারত করতে যাচ্ছেন।’

এর আগে, গতকাল রোববার দিবাগত রাতে দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন এনসিপির নেতা-কর্মীরা।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘এনসিপির পক্ষ থেকে দশদিন ব্যাপী নির্বাচনি সফর চলবে। আমাদের প্রার্থীদের আসন এবং যে গুরুত্বপূর্ণ শহরগুলোতে এনসিপি শক্তিশালী সেখানে পথসভা করব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। এগারো দলীয় জোটের পক্ষে আমরা ত্রিশ আসনে নির্বাচন করছি। আমরা আগামীকাল শহীদ ওয়াসিমের কবর জেয়ারতের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনি জনসংযোগ শুরু করব। আমাদের প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এবং হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য আমরা প্রচারণা করব।’

নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের উপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আগে ক্ষমতাসীনরা ৪০/৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ নিয়ে এসে মব ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দবৈত নাগরিকদের নির্বাচন যাতে করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা আশা করছিলাম—জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু একটা রাজনৈতিক দলের দলীয় প্যাডে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকদের নাম আসছে। স্বাধীন সাংবাদিকতার জন্য দলীয় প্যাডে নাম আশা আশঙ্কাজনক। বিজ্ঞাপনের মোড়কে একটি দলের প্রচারণা চলছে। এইখানে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার আশঙ্কা করছি। যদি মিডিয়ায় বিজ্ঞাপন আকারে দলীয় প্রচারণা করার সুযোগ থাকে, তাহলে শাপলা কলি ও দাঁড়িপাল্লাসহ সকল দলকে সুযোগ দেওয়া হোক।’

পদযাত্রার বিষয়ে আসিফ বলেন, ‘আমরা এই পদযাত্রার মাধ্যমে জোটের সকল দলের প্রার্থীদের পক্ষেই কাজ করব। আমরা একসাথে একদিকে না গিয়ে বিভিন্ন দিকে আমাদের ভয়েস ছড়িয়ে দেওয়ার চিন্তা করেছি। আমরা আমাদের দলীয় প্রার্থীদের পাশাপাশি জোটের পার্থীদেরও প্রচারণা করব।’

চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রায় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

জে.এস/

এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250