মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

নুরের ওপর হামলায় আসিফ নজরুলের নিন্দা, উপদেষ্টাকে এনসিপি নেতাদের কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তার এ নিন্দা জানানোকে কটাক্ষ করেছেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির একাধিক নেতা।

শুক্রবার (২৯শে আগস্ট) রাত ১১টার দিকে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ পোস্টের নিচে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

এ সময় হাজারো মানুষকে হাসনাতের মন্তব্যকে সমর্থন দিতে দেখা গেছে। আসিফ নজরুলের পোস্টে করা হাসনাত আবদুল্লাহর মন্তব্যে এক ঘন্টার মধ্যে লাইক পড়েছে ৮৪ হাজারের বেশি, এতে মন্তব্য এসেছে ৬ হাজারের বেশি। প্রায় দুই ঘণ্টায় আসিফ নজরুলের ওই পোস্টে লাইক এসেছে ১ লাখ ১৩ হাজার, মন্তব্য এসেছে ৫৯ হাজার, পোস্টটি শেয়ার হয়েছে দশ হাজারের বেশি।

একই পোস্টের কমেন্ট সেকশনে আসিফ নজরুলের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ। সাইফ লেখেন, ‘এইসব ভণ্ডামি বাদ দেন। দেশটা নিয়ে নীল নকশা শুরু করছেন আপনারা কয়েকজন। আপনাদের হিসাব জনগণ নিবে।’

প্রসঙ্গত, শুক্রবার জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আসিফ নজরুল হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250