বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

ভোটের আগে ‘দলীয়’ ডিসি-এসপিদের অপসারণের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে মাঠ প্রশাসনে কর্মকর্তা রদবদল লটারির মাধ্যমে করার দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকারও এ পদ্ধতি প্রয়োগ করে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছিল। এখন সেই এসপিদেরও ‘দলীয়’ আখ্যা দিয়ে তাদের সরানোর দাবি তুলেছে দলটি। সেই সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) পরিবর্তনের দাবিও জানানো হয়েছে।

আজ বুধবার (৭ই জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে জামায়াতের পক্ষ থেকে এই দাবি জানিয়ে আসা হয়। দলটির নেতারা বলেন, নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ইতিমধ্যে শেষ হয়েছে।

এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ১১ই নভেম্বর ইসির সংলাপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পক্ষে মত তুলে ধরে বলেছিলেন, লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে, যার যেখানে তকদির আছে, তিনি সেখানে চলে যাবেন। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।

লটারির মাধ্যমে ডিসি–এসপি নিয়োগের ভাবনা অন্তর্বর্তী সরকারের আগেই ছিল। তবে পরে বিভিন্ন জেলায় এসপি নিয়োগের ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রয়োগ করা হয়। ডিসি পদায়নের ক্ষেত্রে তা হয়নি।

সংসদ নির্বাচনে অধিকাংশ ক্ষেত্রে ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এসপিদেরও থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সিইসির সঙ্গে বৈঠকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি তুলে ধরার কথা জানিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, একই রকম ঘটনায় দুই ধরনের সিদ্ধান্ত এসেছে। এর কারণ, বিভিন্ন জায়গায় দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। সে জন্য তারা সিইসিকে বলেছেন, এ ধরনের ডিসি, এসপি যারা আছেন, তাদের অপসারণ করতে হবে। নিরপেক্ষ ডিসি, এসপিকে সেখানে নিয়োগ দিতে হবে।

ভোটের বাকি আর এক মাস হলেও এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি দাবি করে আবদুল্লাহ তাহের বলেন, কোনো একটি দলকে ব্যাপক প্রচারণা দেওয়া হচ্ছে। কথাটি তথ্য উপদেষ্টাকে ফোন করেও জানিয়েছেন বলে জানান এই জামায়াত নেতা। তার ভাষ্যে, উপদেষ্টা তা অনেকটা স্বীকার করে নিজের অসহায়ত্বের কথা বলেছেন।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250