রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

বায়ুদূষণও ওজন বাড়ায়, যা বলছে গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্রমাগত দূষণের ফলে বায়ু বিষাক্ত হয়ে উঠেছে। এই আবহাওয়াতে শ্বাস নিলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ ওজন বাড়ার পেছনে বড় কারণ।

তাদের মতে, বায়ু দূষণ অনেক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। এর মধ্যে রয়েছে- হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট। কিন্তু এর সঙ্গে ওজন বৃদ্ধির কারণ কীভাবে জড়িত? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। 

গবেষণা অনুসারে, কণা, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের দীর্ঘস্থায়ী এক্সপোজার প্রদাহ ও বিপাকীয় ব্যাঘাত ঘটাতে পারে। যা ওজন বৃদ্ধি এবং স্থূলতার দিকে পরিচালিত করার গুরুত্বপূর্ণ কারণ। 

কীভাবে বায়ু দূষণের কারণে স্থূলতা হয়-

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ স্থূলতার জন্য কারণগুলোর মধ্যে একটি। ২০২১ সালে স্পেনের শিশুদের উপর পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায়, ক্রমবর্ধমান বায়ু দূষণ এবং রাস্তার ট্রাফিকের শব্দ শৈশবের স্থূলতার সঙ্গে যুক্ত। এর কারণ হলো শিশু এবং কিশোররা বেশি সক্রিয় ও বেশি বাতাস শ্বাস নেয়।

আরো পড়ুন : এইডসমুক্ত থাকতে মানুন ৮ সতর্কতা

অন্যদিকে আরও একটি গবেষণায় দেখা গেছে, বায়ু দূষণ চর্বিযুক্ত টিস্যুতে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে বিপাককে প্রভাবিত করতে পারে। বিষাক্ত বাতাসে শ্বাস নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শ্বাসতন্ত্রের ক্ষতি হয়। এটি প্রদাহের লক্ষণ বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়। এ ছাড়াও, আরও একটি গবেষণায় উঠে আসে, বায়ুদূষণ গ্লুকোজ বিপাকের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যার কারণে ওজন বৃদ্ধিতে প্রভাব পড়ে।

অন্য আরও একটি সমীক্ষা অনুসারে, বায়ু দূষণকারীরা উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ফুসফুসের রোগের মতো দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি বাড়িয়ে তোলে। যা শরীরের ওজনকেও পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে। 

বায়ু দূষণ বিপাকীয় ব্যাধি সৃষ্টি করতে পারে, যার ফলে ওজন বৃদ্ধি পায়। এছাড়াও এটি শরীরে প্রদাহ বাড়ায়, যা স্থূলতার সঙ্গে সরাসরি জড়িত। 

যদিও গবেষণার ভিত্তিতে বায়ু দূষণ ও স্থূলতার মধ্যে একটি সংযোগ পাওয়া গেছে। তবুও এটি আরও ভালোভাবে বোঝার জন্য এখনও অধ্যয়ন প্রয়োজন।

এস/ আই.কে.জে/ 

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250