বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে প্রথমবার মঞ্চে গুরু-ভক্ত!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নগরবাউলের জেমসকে যিনি নিজের সংগীত জীবনের শুরু থেকে গুরু মেনে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে জেমসের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেছেন প্রতিনিয়ত। অবশেষে কলকাতার মঞ্চে আগামী ৩রা মার্চ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এদিন প্রথমবারের মতো জেমসের নগরবাউলের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন রুপমের ফসিলস।

ফোরাম ফর দুর্গোত্সবের আয়োজনে কনসার্টে প্রধান আকর্ষণ রাখা হয়েছে নগরবাউল জেমসকে। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। ‘দুই বাংলার মেলবন্ধন’—স্লোগানে কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘লিজেন্ডস কাম টুগেদার’।

আরো পড়ুন: মুক্তির তারিখ ঘোষণা ‘পুষ্পা-২’ সিনেমার

জেমসের সঙ্গে নিজেদের প্রথম কনসার্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত রুপম ইসলাম। তিনি বলেন, ‘কনসার্টটি নিশ্চিত হওয়ার পর থেকেই আমরা বেশ উচ্ছ্বসিত। প্রথমবার আমরা দুই বাংলার রকস্টার নগরবাউল জেমসের সঙ্গে এক মঞ্চে গান করবো। এটি আমাদের জন্য সৌভাগ্যের।

ছোটবেলা থেকে যার গান শুনে আমরা বড় হয়েছি, ব্যান্ড করার সাহস পেয়েছি। এবার তার সঙ্গে এক মঞ্চে। এটি আমাদের জন্য গর্বের ও আমার জন্য অত্যন্ত আনন্দের। এক কথায় আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আশা করছি কলকাতাবাসীর জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’

এসি/

জেমস নেতাজী ইনডোর স্টেডিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250