বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

প্রথমবারের মতো গভীর সাগর থেকে সরাসরি জ্বালানি তেল এলো রিফাইনারিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি গভীর সাগর থেকে পাইপ লাইনের মাধ্যমে রিফাইনারি স্টেশনে আনা হয়েছে।

শুক্রবার (১৫ই মার্চ) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) থেকে প্রথমে মহেশখালী পাম্পিং স্টেশনে এবং সেখান থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) ৪০ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল সফলভাবে পরিবহন করা হয়েছে।

আরো পড়ুন: ব্যাংকে বাড়ছে ধনীদের টাকার হিসাব

দেশে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি গভীর সাগর থেকে পাইপ লাইনের মাধ্যমে রিফাইনারি স্টেশনে এলো বলে জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় আরও জানায়, গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বাংলাদেশের জ্বালানি খাতে যুগান্তকারী একটি সংযোজন। এসপিএমের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে। এই প্রকল্পের মাধ্যমে সরকারের বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে দাবি করা হয়। 

এইচআ/ 


জ্বালানি তেল বিদ্যুৎ এসপিএম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250