শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ডেঙ্গু পরীক্ষায় সরকারিতে ৫০ ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য মূল্য নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার (৩০শে জুন) জারি করা নির্দেশনায় সাক্ষর করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি হাসপাতালে ৫০ টাকা ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহবান জানিয়েছে।

ডেঙ্গু পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250