মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

মালয়েশিয়ায় জন্মদিন, পরীমনি যা লিখলেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল জমকালো আয়োজনের প্রতীক। বছরের পর বছর পাঁচতারা হোটেলের আলোকছটা, সহকর্মীদের কোলাহল, থিম ধরে রঙিন গাউন, কেক কাটায় ক্যামেরার ফ্ল্যাশ—সব মিলিয়ে ঢাকাই শোবিজ অঙ্গনের এক অনিবার্য উৎসব হয়ে উঠেছিল তার জন্মদিন।

সেই ঝলমলে জন্মদিনগুলো এখন যেন অতীতের গল্প। সময় বদলেছে, পরীমনিও বদলেছেন। এবারের জন্মদিনে (২৪শে অক্টোবর) তিনি নেই দেশে, নেই আয়োজনের আড়ম্বরও।

একেবারে ঘরোয়া পরিবেশে, দূর দেশে কাটছে তার জন্মদিন—মালয়েশিয়ার এক নিরিবিলি শহরে। কয়েক দিন আগে নিজের ফেসবুকে আগাম কেক কাটার ছবি পোস্ট করেছিলেন পরীমনি।

ক্যাপশনে জানালেন, ‘দেশ ছাড়ছি দশ দিনের জন্য। গন্তব্য মালয়েশিয়া।’ আর জন্মদিনের দিন শুক্রবার (২৪শে অক্টোবর) সেখান থেকেই লিখলেন সেই আত্মবিশ্বাসী সুরে—‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদ্‌যাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, কষ্ট, সুখ—সবকিছু নিয়েই আজকের এই জীবন।’

পোস্টের শেষে লিখলেন—‘হ্যাপি বার্থডে মাইসেলফ!’ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পোস্টে রিঅ্যাকশন ৫০ হাজার ছাড়িয়ে যায়, মন্তব্য পড়ে সাড়ে চার হাজারের বেশি। যা প্রমাণ করে—ভক্তদের আগ্রহ একটুও কমেনি। আলো হয়তো বদলে গেছে, কিন্তু নিভে যায়নি।

জে.এস/

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250