সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

‘বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা-প্রতিহিংসা বলা হচ্ছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা এবং রাজনৈতিক মতভিন্নতাসহ অন্যান্য কারণে সংঘটিত ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে শুধু এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের উৎসাহিত করা হচ্ছে।

শুক্রবার (৯ই জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন জয়সোয়াল।

প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বাজেভাবে আক্রমণের পুনরাবৃত্তি হতে দেখছি। চরমপন্থীরা তাদের বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে।’

এ ধরনের ‘সাম্প্রদায়িক ঘটনাবলি’ দ্রুততার সঙ্গে ও দৃঢ়ভাবে মোকাবিলা করা দরকার উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা এই সমস্যাজনক প্রবণতাও দেখছি, এ ধরনের ঘটনাগুলোকে ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক মতভিন্নতা ও অন্যান্য অপ্রাসঙ্গিক কারণে সংঘটিত বলে বলা হচ্ছে। এর মধ্য দিয়ে শুধু চরমপন্থী ও এসব অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের উৎসাহিত করা হচ্ছে এবং সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে।’

পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধবিমান জেএফ–১৭ থান্ডার কেনার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল বলেছেন, ‘আমরা আমাদের নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ের ওপর নিবিড়ভাবে নজর রাখছি।’

সম্প্রতি বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসলামাবাদে পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে পাকিস্তান থেকে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিষয়টি এখনো একটি পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশের আইএসপিআর জানিয়েছে।

রণধীর জয়সোয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250