রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

রেকর্ড পারিশ্রমিক নিয়ে রাজামৌলির সিনেমায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে বেশ কিছু সিনেমা ও সিরিজে অভিনয়ের সুবাদে এখন সেখানকার পরিচিত মুখ হয়ে উঠেছেন। সেই সুবাদে চুটিয়ে কাজ করছেন হলিউডে। তবে ভারতীয় সিনেমার প্রতি দুর্বলতা আগের মতোই রয়ে গেছে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। তার এই কথা যে মিথ্যা নয়, এবার তারই প্রমাণ মিলল নতুন সিনেমা হাতে নেওয়ার সুবাদে।

জানা গেছে, এবার রেকর্ড পারিশ্রমিকে নন্দিত পরিচালক এসএস রাজামৌলির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, পরিচালক রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায় নতুন অবতারে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার মহেশবাবু। আর এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে ‘বারাণসী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নিচ্ছেন ৩০ কোটি টাকা পারিশ্রমিক। তবে প্রিয়াঙ্কার এই পারিশ্রমিক মোটেও চমকে যাওয়ার মতো নয়। কারণ, সিনেমার বাজেট ঘোষণাই ছিল চমকে যাওয়ার মতো।

এ নিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘বারাণসী’ সিনেমাটি তৈরিই হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশবাবু। অবশ্য তিনি এই সিনেমার জন্য একটি টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না। তবে সিনেমার লভ্যাংশের ৪০ শতাংশ তাকে দিতে হবে– এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিনেমায় মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন পৃথ্বীরাজ সুকুমারন। তিনি অভিনয়ের জন্য নিচ্ছেন ১০ কোটি টাকা পারিশ্রমিক।

রেকর্ড বাজেটের ‘বারাণসী’ সিনেমা নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রিয়াঙ্কা নিজেও। বলেছেন, এস এস রাজামৌলি তার সিনেমায় শুধু বাজেট নয়, গল্প, চরিত্র, নির্মাণ থেকে শুরু করে প্রতিটি বিষয়ে চমক রাখার চেষ্টা করেন। রাজকীয় পোশাক, পৌরাণিক আবহ– সব মিলিয়ে এক নতুন জগৎ তৈরি করেন এই নির্মাতা। সে কারণেই তার সিনেমা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। নির্মাণ গল্প, চিত্রনাট্য, নির্মাণ পরিকল্পনা, শিল্পী নির্বাচন সবকিছু মিলিয়ে ‘বারাণসী’ ভারতীয় সিনেমায় আলোড়ন তোলার মতো একটি কাজ হবে বলেই আমার ধারণা। সে কারণে রাজামৌলির সঙ্গে কাজ করার বিষয়ে দ্বিতীয়বার ভাবিনি।’

ভারতীয় সিনেমায় ফিরে আসা নিয়ে প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, একটি বিরতির পর যে ধরনের কাজ হাতে নেওয়া জরুরি ছিল, ‘বারাণসী’ তেমনই এক কাঙ্ক্ষিত সিনেমা। তার চেয়ে বড় বিষয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই মুহূর্তে যে ধরনের নির্মাণ হওয়া উচিত, রাজামৌলির এই কাজটি তার এক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন এই বলিউড সুপারস্টার।

জে.এস/

প্রিয়াঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250