বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজায় “অবিলম্বে যুদ্ধবিরতির” আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। এতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। 

সোমবার (২৫শে মার্চ) প্রস্তাবটি পাস হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আমেরিকা।

নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার কারণে আমেরিকার খসড়া এ প্রস্তাব বাতিল হয়ে যায়।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতির প্রস্তাব পাসে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবের সবকিছুর সঙ্গে আমেরিকা একমত নয়। তাই আমরা ভোটদানে বিরত ছিলাম।

তিনি বলেছিলেন, নির্দিষ্ট কিছু সংশোধনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে ছিল হামাসের নিন্দা জানানোর আমাদের প্রস্তাব।

মার্কিন দূত বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া হলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়বে।

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেজ বলেছেন, এটি খুব তাৎপর্যপূর্ণ অগ্রগতি। প্রায় ছয় মাস পর এই প্রথম মোটামুটি সর্বসম্মতিতে পাস হয়েছে। অতীতে আমেরিকা তিনবার ভেটো দিয়েছে। কিন্তু এবার ভোটদানে বিরত থেকে প্রস্তাবটি পাসের সুযোগ দিয়েছে তারা।

তিনি আরও বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব হলো আন্তর্জাতিক আইন। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র তা মেনে চলতে বাধ্য।

সূত্র: বিবিসি, আল জাজিরা

এসকে/ আই.কে.জে/

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250