শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মিরপুর অঘোষিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো ঢাকাই ক্রিকেটের সবচেয়ে সফল দল আবাহনী। আর এ নিয়ে ২৪ বার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ডটাকে আরেকটু উঁচুতে ওঠাল আকাশি-নীলেরা।

আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন, এ হিসাব সামনে রেখেই খেলতে নামে দুই দল। টসে জিতে ফিল্ডিং নিয়ে মোহামেডানকে ২৪০ (৭ উইকেটে) রানে বেঁধে ফেলে আবাহনী।

এদিকে মোহামেডানের রানটা ৪০.৪ ওভারেই পেরিয়ে যায় মোসাদ্দেক হোসেনের দল। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। ১০৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসা অধিনায়ক অপরাজিত ছিলেন ৭৮ রানে। ১৩৫ রানে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে জুটিতে তার সঙ্গী মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ৬৬ রানে।

আজ ঢাকা প্রিমিয়ার লিগের ফাইনালে আবাহনীর খেলোয়ারদের মধ্যে আশঙ্কার যে কালো মেঘ নেমে আসে তা চমৎকার ব্যাটিং নৈপুন্যে মিঠুন ও মোসাদ্দেক সরিয়ে দিতে সক্ষম হন। শেষপর্যন্ত দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

এ আসরে আবাহনী লিগ শেষ করল ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে। অন্যদিকে, ২৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হলো মোহামেডান।

আরএইচ/

চ্যাম্পিয়ন আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250