বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

আপনি কোনো দলের না, এই জাতির সবার : মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ রয়েছে তার। গত সংসদ নির্বাচনে প্রার্থীও ছিলেন তিনি।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগের নেতারা অনেকেই আছেন আড়ালে। এমনকি বঙ্গবন্ধু’র আদর্শের কথা প্রচার করতে গিয়েও অনেকে হচ্ছেন হেনস্তার শিকার। সেই ভয়কে জয় করেছেন চিত্রনায়িকা মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি।

আরও পড়ুন: মধ্যরাতে যে কারণে রাস্তায় নামলেন শুভশ্রী, পার্নো, মিমিরা

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী নিজের ফেসবুকে তার ছবি দিয়ে একটি পোস্ট করে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না। বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।’

মাহি ছাত্র আন্দোলনের সময়ও বেশ সক্রিয় ছিলেন। সেসময় রাজপথের রক্তপাত নিয়েও তিনি কথা বলেছিলেন। চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাধান।

এসি/ আই.কে.জে/

মাহিয়া মাহি বঙ্গবন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250