বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

প্রথমবার হরর কমেডি সিনেমায় অজয় দেবগন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমাটি এসেছে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে। গত ২৫শে জুলাই মুক্তি পেয়েছে কন্নড় নির্মাতা জেপি থুমিনাড পরিচালিত হরর কমেডি ‘সু ফ্রম সো’। ৪ কোটি রুপিতে তৈরি সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ১০৬ কোটি রুপির বেশি। সু ফ্রম সো ব্লকবাস্টার হতেই এ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা অজয় দেবগন।

সু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তার সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। পিঙ্কভিলা জানিয়েছে, সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।

অজয় দেবগণের হাতে এখন সিনেমার লম্বা তালিকা। আগামী দুই বছর একটা দিনও ফাঁকা নেই তার কাজের ক্যালেন্ডারে। এখন পরিচালক জগন শক্তির সঙ্গে ‘রেঞ্জার’ সিনেমার শুটিং করছেন।

এর পরই শুরু করবেন ‘দৃশ্যম থ্রি’ ও ‘গোলমাল ফাইভ’। অক্টোবর থেকে শুরু হবে দৃশ্যম থ্রির শুটিং, আর নতুন বছরের জানুয়ারি থেকে ফ্লোরে যাবে গোলমাল ফাইভ।

এরই মধ্যে নতুন খবর, সু ফ্রম সো-র পরিচালক দেখা করেছেন তার সঙ্গে। পিঙ্কভিলা জানিয়েছে, অজয় সব সময়ই নতুন নতুন গল্প শুনতে আগ্রহী। জেপি থুমিনাডের কনসেপ্ট তার খুবই ভালো লেগেছে।

অজয় তাকে বলেছেন পূর্ণাঙ্গ চিত্রনাট্য নিয়ে আসতে। আগামী এক মাসের মধ্যে আবার তাদের বৈঠক হওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে এ সিনেমার মাধ্যমে প্রথমবার হরর কমেডিতে দেখা যাবে অজয়কে।

জে.এস/

বলিউড অভিনেতা অজয় দেবগন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250