বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সাভার শিল্পাঞ্চলের ৭০ কারখানায় ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি-সংগৃহীত

কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় নিয়ে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয়পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

সরেজমিন সকাল সাড়ে ১১ টার দিকে আব্দুল্লাহ্পুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত দেখা যায়, কারখানাগুলো বন্ধ করে ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ফলে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

আরও পড়ুন: পাচারকালে দুই হাজার কেজি সরকারি চাল জব্দ

শিল্প পুলিশের-১ পুলিশ সুপার মো. সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে হামীম গ্রুপ , শারমীনসহ অন্তত ৭০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

এদিকে শ্রমিকরা বলছেন, কোনো অবস্থাতেই আমরা আন্দোলন কিংবা বিক্ষোভ করতে চাই না। কারখানাগুলো বন্ধ করে দেওয়া হোক সেটিও আমরা চাই না। আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নিয়ে কাজের পরিবেশ নিশ্চিত করা হোক। আমরা কাজে ফিরতে চাই।

এসি/কেবি

সাভার শিল্পাঞ্চল কারখানায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250