রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

প্রসেনজিৎকে চুমু খেতে চান এই জনপ্রিয় গায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নারীদের স্বপ্নের পুরুষ তিনি। দেশটির জনপ্রিয় গায়িকা জোজোও প্রসেনজিতের বেপোরোয়া ভক্ত।তিনি অভিনেতাকে চুমু দিতে চান। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন গায়িকা। ছোটবেলা থেকেই প্রসেনজিৎকে পছন্দ তার। ক্রাশ খেয়েছেন ওই বয়সেই। এখনও তা আগের মতোই আছে। 

আরও পড়ুনরনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

প্রসেনজিৎকে চুমু খেতে চান উল্লেখ করে জোজো বলেন, “আমার বেড়ে ওঠা বুম্বাদাকে দেখে। ওর প্রতি প্রচণ্ড ক্রাশ। এক বার স্টুডিওর ফ্লোরে শুটিং করছি। দাদা এসেছিলেন কোনো কারণে। আমাকে দেখে ডান কাঁধ চাপড়ে জড়িয়ে ধরেছিলেন। ব্যস, আমি আনন্দে মেঘমুলুকে।”

জোজোর সে অবস্থা দেখেছিলেন মেকআপ আর্টিস্ট। পরিস্থিতি অনুধাবন করে বলেছিলেন, “এই রে! আগামী সাত দিন জোজোদি আর স্নান করবেন বলে মনে হয় না। ডান কাঁধটাও ছুঁতে দেবেন না কাউকে।”

এসি/ আই.কে.জে

প্রসেনজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250