শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী- আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সোমবার (১০ই জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম ধাপে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১১ই জুন রাত ৮টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ই জুন (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তারা এ সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় বহন করবে না।

এদিকে, একাদশে ভর্তির আবেদনের কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্যানুযায়ী—শনিবার রাত ১১টা পর্যন্ত একাদশে ভর্তি হতে ১২ লাখ ১৭ হাজার ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪টি পছন্দক্রম দিয়েছেন। মোট আবেদনকারীর মধ্যে সফলভাবে পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ জন।

প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৩ জুন রাত ৮টায়। এরপর তাদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। ৩০ জুন দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৪ঠা জুলাই রাত ৮টায়। এ ছাড়া তৃতীয় ধাপে ৯ ও ১০ জুলাই আবেদন নিয়ে ১২ই জুলাই ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ই জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২৫শে জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০শে জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ওআ/

একাদশে ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250