বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা নিরসন হলো ফ্রান্সে। দেশটির রাজধানী প্যারিসে বাংলাদেশ মিশনে রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হয়। বিশ্বে ১১৮টি দেশে এ সেবা চালু রয়েছে। বাংলাদেশ ১১৯তম দেশ হিসেবে এই পাসপোর্ট নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে। ফ্রান্সের বাংলাদেশ মিশনসহ পৃথিবীর ৪৬টি মিশন ও কনসুলেটে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ই-পাসপোর্ট সেবা আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হওয়াতে খুশিতে আত্মহারা ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা। 

আরও পড়ুনগ্রেফতারি পরোয়ানার পর আদানির বিরুদ্ধে সমন জারি

ই-পাসপোর্ট আবেদনকারী প্রবাসী জাহাঙ্গীর বলেন, এটি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের অনেকদিনের দাবি ছিল। অবশেষে তা আদায় হয়েছে। মাত্র ২০-২৫ মিনিটে আবেদনের কাজ করতে পেরে ভালো লাগছে। 

ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি নেতা রোকন উদ্দিন বলেন, ইউরোপের অন্যান্য দেশে ই-পাসপোর্ট সেবা চালু থাকলেও দীর্ঘদিন পর প্যারিসে এ সেবা পৌঁছালো। যা প্রবাসীদের জন্য একটি অনন্য সুযোগ।

বাংলাদেশ মিশন ই-পাসপোর্ট চালুর ফলে এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া সহজতর ও নিরাপদ হবে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

এসি/ আই.কে.জে/ 

ই-পাসপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250