বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: এমিরেটস গ্রুপ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। সম্প্রসারণ পরিকল্পনা ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২শে জুলাই) এক বিবৃতিতে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার এই অভিযানে বিভিন্ন দেশের শহরে ২ হাজার ১০০টির বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। খবর দ্য ন্যাশনালের।

চাকরির ক্ষেত্রগুলোতে থাকছে—কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, কেটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ও আর্থিক বিভাগ। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধু কেটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।

এমিরেটস গ্রুপ ও এয়ারলাইনের চেয়ারম্যান এবং সিইও শেখ আহমেদ আল মাকতুম বলেছেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভা খুঁজছি, যারা আমাদের সাহসী লক্ষ্যকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। এর মধ্যে ২৭ হাজার কর্মী বিভিন্ন অপারেশনাল পদে। বর্তমানে তাদের মোট কর্মী সংখ্যা ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস বিভিন্ন সুবিধা প্রদান করে, যেমন—লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণ সুবিধা (ফ্লাইট টিকিট সহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।

জে.এস/

দুবাই সংযুক্ত আরব আমিরাত এমিরেটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250