বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

'শিশু-কিশোররাই ২০৪১ এর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিশু কিশোরদের উপযুক্ত করে আমাদের তৈরি করতে হবে। শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেল ও জাতির পিতার আদর্শের কথাগুলো আমাদের পৌঁছে দিতে হবে। আজকের শিশুরা যাতে আদর্শ নাগরিক হয়ে বড় হয় সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। 

তিনি আজ ধানমন্ডিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, শিশু-কিশোর সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি হয়ে এ কথা বলেন।

আরো পড়ুন: উপজেলা নির্বাচনে লাগবে না সমর্থনকারীদের স্বাক্ষর

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে পথনকশা তৈরি করেছেন সেই পথে উপযুক্ত নাগরিক হতে হলে শিশু-কিশোরদের এখন থেকেই জাতির পিতার আদর্শকে অনুসরণ করতে হবে। একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু কিশোররা লেখাপড়া করে জ্ঞানে সমৃদ্ধ হলেই সেই লক্ষ্যমাত্রা অর্জন আমাদের জন্য সহজ হবে।

মন্ত্রী এ সময় বর্তমানে মাদক ও দুর্নীতির করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশু-কিশোরদের নৈতিক বলে বলিয়ান করে গড়ে তুলতে পারলেই সমাজের অনেক অবক্ষয় থেকে মুক্ত করা সম্ভব।

স্থানীয় সরকার মন্ত্রী এরপরে শিশু কিশোরদের সাথে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসি/ আই.কে.জে


স্মার্ট বাংলাদেশ শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250