বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

সৌদি আরবে নগরবাউল জেমস, আজ রাতে গানে মাতাবেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে এক জায়গায় করার চেষ্টা করছে সৌদি আরব। এরই আওতায় ২০১৯ সাল থেকে ‘রিয়াদ সিজন’–এর আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। 

গত আসরে বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সংগীতশিল্পীর। পুরো আয়োজনটিতে ব্যাপক সাড়া মেলে। এরই ধারাবাহিকতায় চলতি বছর থেকে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নতুন আরেকটি আয়োজন শুরু করছে সৌদি সরকার। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে সুদান, ভারত ও ফিলিপাইন। চার দিনব্যাপী আয়োজনের তৃতীয় দিনে আজ শুক্রবার (২রা মে) রাতে সেখানে পারফর্ম করবেন জেমস।

এবারের আয়োজনে অংশ নেওয়া দেশগুলো তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে। সৌদি সময় রাত ৯টায় দাম্মামের খোবারে পারফর্ম করবেন জেমস। এদিন বাংলাদেশ থেকে আরও পারফর্ম করার কথা রয়েছে বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফার। এরপর এ আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে জেদ্দায়। সেখানে ৯ই মে জেমসের পারফর্ম করার কথা রয়েছে।

এইচ.এস/

জেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250