বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আমরা রাতের বেলায় কিছু করতে চাই না: সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ভোটারদের আস্থা, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা, সোশ্যাল মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অপতথ্যের প্রচার বন্ধ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ শনিবার (২৬শে জুলাই) সকালে খুলনায় আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেছেন।

সিইসি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত অপতথ্য—মিস ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হয়; যা দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি সৃষ্টি হয়। বিশেষ করে এআই প্রযুক্তির মাধ্যমে হুবহু ভিডিও-ভয়েস তৈরি করা হচ্ছে। এআই প্রযুক্তি এখন অস্ত্রের চেয়ে ভয়ংকর হয়ে উঠেছে। মডার্ন যুগে মডার্ন থ্রেট বহুবিধ ও নিত্যনতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। এ ধরনের অপপ্রচারের কারণে ইউরোপের একটি দেশে ভোট স্থগিত করারও ঘটনা ঘটেছে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সবার সহযোগিতায় আমরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই, এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। বিদ্যমান আইন না বদলানো পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন হবে। আমরা রাতের বেলায় কিছু করতে চাই না, সবকিছু দিনের স্বচ্ছ আলোয় হবে। আমরা যদি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে পারি, গণ-অভ্যুত্থান করতে পারি, তাহলে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে পারব না?’

এম নাসির উদ্দিন বলেন, ‘জীবন যদি ফজর থেকে মাগরিব হয়, তাহলে আমি আমার জীবনের আছর পর্যন্ত এসে গেছি। তাই এমন কিছু করতে চাই না, যা আমাকে কলঙ্কিত করবে। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই। তবে এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়, এতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা নির্বাচন কমিশনাররা অত্যন্ত আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছি।’

কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হলে আপনারা জানতে পারবেন কবে নির্বাচন হবে, তার আগে বলা সম্ভব নয়। এ ছাড়া যখন নির্বাচনের তফশিল ঘোষণা হবে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের অধীনে আসবে।’

সিইসি প্রধান নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250