বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

কেএনএফের তিন সদস্যসহ গাড়িচালক গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলার সময় ব্যবহৃত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ই এপ্রিল) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রাত ১০টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ব্যাংক হামলায় সরাসরি জড়িত ৩ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করে। পরে সোমবার (৮ই এপ্রিল) সকাল ৮টার দিকে গাড়িসহ চালককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে-মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম।

বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ২

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, তাদেরকে গতকাল বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।

প্রসঙ্গগত, গত মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়। 

এসকে/ 


গ্রেফতার কেএনএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250