বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রোজার তারিখ ঘোষণা করলো আমেরিকা ও অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথম রমজান কবে শুরু হচ্ছে সেই ঘোষণা দিয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়া। 

ঘোষণা অনুযায়ী আমেরিকাসহ উত্তর আমেরিকার দেশগুলোতে আগামীকাল সোমবার (১১ই মার্চ) থেকে রোজা শুরু হবে। 

দেশটির স্থানীয় সময় রোববার (১০ই মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ই মার্চ (মঙ্গলবার)। 

অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: রমজানের আগে ৯০০ পণ্যের দাম কমালো কাতার

এদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা কবে তা জানা যাবে আজ। সৌদির চাঁদ দেখা কমিটি রোববার (১০ই মার্চ) এ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে। যদি আজ রমজান মাসের চাঁদ দেখা যায় তবে আগামীকাল (১১ই মার্চ) থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সৌদিতে আগামী মঙ্গলবার (১২ই মার্চ) প্রথম রোজা।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান শুরু। দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হবে। আমিরাতের কোথাও চাঁদ দেখা গেলে তা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

এসকে/ 

আমেরিকা রোজার তারিখ ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250