বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। যার পদ মাস দুয়েক আগে স্থগিত করেছিল বিএনপি। 

ফজলুর রহমান এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন। তিন মাস পূর্ণ না হওয়ায় তার পদ স্থগিতের আদেশ এখনও উঠেনি। এমতাবস্থায় অনেকেই ধরে নিয়েছিলেন যে, ফজলুর রহমান হয়তো ধানের শীষের টিকিট পাবেন না। শেষ পর্যন্ত চমক দেখালেন প্রবীণ এই নেতা।

বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফজলুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে (বিএনপি) এবং দলের নেতৃত্ব বিশেষ করে খালেদা জিয়া ও তারেক রহমান, উনারা আমার ওপর যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব।’

ফজলুর রহমান বলেন, এদেশের মানুষের পক্ষে, বিএনপির রাজনীতিতে যা যা করার দরকার, যদি আল্লাহ আমাকে রহমত করেন এবং আমার এলাকার মানুষ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন আমি সংসদে মানুষের পক্ষে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাদের সব কিছুর উন্নতির জন্য।

নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কী করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলতে হবে না, এটা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ জানেন ও আমাকে বিশ্বাস করেন। এমনি আমি তাদের কাছে গ্রহণযোগ্য, তারা বিশ্বাস করেন যে আমি যদি জয়ী হয় তবে তাদের জন্য ভালো কাজ হবে। আমাকে নিয়ে কেউ কোনো দিন মনে করেন না যে, আমি খারাপ কাজ করতে পারি। বাজে কাজ কোনো দিন করব না।

জে.এস/

ফজলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250