শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগম বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় শেরপুরের নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. খাদিজা বেগম দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এতে আরো বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ডা. খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জে.এস/

বরখাস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250