বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

সুমন কল্যাণের সংগীতে রূপা গাইলেন রবীন্দ্রনাথের গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুমন কল্যাণের সংগীত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলেন সংগীতশিল্পী আফরোজা রূপা। ‘শ্রাবণের ধারার মতো’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

সুমন কল্যাণ বলেন, ‘এক আড্ডায় গানটা আফরোজা রূপার কণ্ঠে রেকর্ড করি। আড্ডার বিষয়টা ছিল মূলত বেহাগ রাগ নিয়ে। রবি ঠাকুরের অনেক গানে বেহাগের অপূর্ব প্রয়োগ আছে, যা তার বাণীকে আরও অপরূপ করে তুলেছে। বিশেষ ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশনকে গানটি প্রকাশের জন্য।’

আফরোজা রূপা বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজাপর্বের গান শ্রাবণের ধারার মতো। বেহাগ রাগের এই গানের জন্য কৃতজ্ঞতা জানাই সুমন কল্যাণ দাদাকে, যিনি সংগীত আয়োজন করেছেন পরম যত্নে এবং শুভব্রত সরকার দাদাকে, যিনি গানের ভিডিও বানিয়েছেন।’

গত মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে শ্রাবণের ধারার মতো গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের ভিডিওতে দেখা গেছে আফরোজা রূপাকে।

জে.এস/

আফরোজা রূপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250