শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শীতে নিজেকে গরম রাখবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত মানেই নিজের প্রতি বাড়তি যত্ন। আর এই যত্ন না নিলেই পড়তে হবে বিপাকে। ভুগতে হবে নানা অসুখে। প্রকৃতির উপর তো কেউ নিয়ন্ত্রণ করতে পারব না। তাই এই ঠাণ্ডায় নিজেকে গরম রাখার উপায় কিন্তু নিজের কাছেই রয়েছে। শুধু শীতের পোশাক পরেই নয়, আরও নানা উপায়ে নিজেকে গরম রাখা যায়।

শীতে সুস্থ থাকতে ভারী পোশাক পরুন। একাধিক জামা খুব ভালো ইনসুলেটরের কাজ করে এবং বাইরের ঠাণ্ডা বাতাস ভেতরে ঢুকতে দেয় না।

ঘরের সব জানলায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে নিন অবশ্যই। এ ছাড়া শীতের সময় বাইরের ঠাণ্ডা ঘরে ঢোকা আটকাতে উলের পর্দা লাগিয়ে ফেলুন। দেখবেন ঘর আগের চেয়ে অনেক বেশি গরম হয়ে উঠেছে।

রান্না ঘরটা অন্য ঘরের তুলনায় বেশি গরম থাকে। তার কারণ রান্না। আগুন জ্বেলে বা মাইক্রোওয়েভ ওভেনে রান্না, সে যেভাবেই রান্না করুন না কেন, সেই তাপ সারা রান্নাঘরটাকে বেশ গরম করে তোলে।

অনেকেরই অভ্যাস সবজি খোসা নিয়ে জৈব সার তৈরি করা। এতে শুধু গাছের পুষ্টি হয় না, আপনি হয়তো জানেন না, সামান্য হলেও ঘর গরম থাকে। কীভাবে? সার তৈরির জন্য সবজির খোসা পঁচাতে হয়। এই কাজ করে ব্যাকটেরিয়া। অসংখ্য ব্যাকটেরিয়া যখন কোনও কিছুকে পঁচাতে শুরু করে, তখন তাপ উৎপন্ন হয়। সেই তাপে ঘরও কিছুটা গরম থাকে।

আরো পড়ুন : চুল দ্রুত লম্বা করতে খান এই খাবারগুলো

শীতকালে এমনিতেই চা খাওয়া বেড়ে যায়। এই অভ্যাস আপনাকে আরাম দেবে। কিন্তু খুব বেশি বার চা খাওয়া যাবে না।

শীতে নিজেকে গরম রাখবেন কীভাবে?

যে সব খাবার খাবেন-

সর্দি, কাশি, ফ্লু ও গলা ব্যথা থেকে মুক্তি পেতে কার্যকরী আদা, রসুন ও মধু। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় আদা, রসুন। সুপ বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে আদা খেতে পারেন। কাঁচাও খাওয়া যায়। মিষ্টিজাতীয় খাবার হলেও মধুতে নেই বাড়তি ক্যালরির ঝামেলা। এছাড়া শরীর গরম রাখতেও বেশ উপকারী।

বিভিন্ন জাতের বাদাম যেমন, চিনাবাদাম, আখরোট, কাঠবাদাম ইত্যাদি ভালো কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার ও ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস। গরমজাতীয় খাবার বলে শীতে স্ন্যাকস হিসেবে বাদাম খেতে পারেন।

শরীরের তাপমাত্রা কমে যাওয়া থেকে রক্ষা করতে এই মসলা বেশ উপকারী। আলাদা স্বাদ আনতে স্যুপ, রান্না করা খাবার, সালাদের সঙ্গে দারুচিনি মিশিয়ে নিতে পারেন। গরম পানীয় যেমন, চায়ের সঙ্গে এটি মেশাতে পারেন।

এস/  আই.কে.জে

শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250