বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ নাগরিকদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। আজ সোমবার (২১শে জুলাই) বেলা ১১টায় শহরের বড়বাজার পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়েরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা

লিখিত বক্তব্যে ঘটনার বর্ণনায় বলা হয়, গত ১৬ই জুলাই এনসিপির পূর্বঘোষিত সমাবেশের আগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ পণ্ড করার জন্য সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করেন। এ সময় কর্তব্যরত সরকারি কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে ভীতির সৃষ্টি করা হয়। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুর করে এবং গোপালগঞ্জ শহরে বিএনপি নেতাদের কয়েকটি তোরণ ভাঙচুর করা হয়। 

সমাবেশ শেষে মিছিলসহকারে এনসিপির নেতাদের আক্রমণ করার উদ্দেশে চড়াও হয়। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরাও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দিলে অনেক লোক হতাহত হন।

ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় কয়েকটি মামলা করেছে। সংবাদ সম্মেলনে এসব মামলায় যাতে কোনো নিরীহ, শান্তিপ্রিয় নাগরিক হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে জেলা প্রশাসন এবং পুলিশ, সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন থানায় যেসব মামলা হয়েছে, তার জন্য জেলা বিএনপি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। আগামী দিনে যে কোনো নিবন্ধিত বৈধ রাজনৈতিক দলের সভা–সমাবেশ, মিছিলে কোনো অপশক্তি যাতে কোনো প্রকার আক্রমণ ও বাধার সৃষ্টি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসকসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

বিএনপি গোপালগঞ্জে সহিংসতা গোপালগঞ্জে সংঘর্ষ গোপালগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250