বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বলেই দর্শক সিনেমা হলে যাচ্ছে: বাবু

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে মাঝে দেখেছি সিনেমা হলে দর্শক যায় না। দর্শকের খরা একটা শব্দ প্রচলিত ছিল। সেই খরা ধীরে ধীরে কেটে যাচ্ছে। সংখ্যার দিক থেকে প্রেক্ষাগৃহ কম হলেও দর্শক এখন হলে গিয়েই সিনেমা দেখছে। কারণ, এখন ভালো সিনেমা নির্মাণ হচ্ছে।’

নিজের অভিনীত ‘নন্দিনী’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে গতকাল বুধবার (৩রা সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন অভিনেতা ফজলুর রহমান বাবু।

তিনি বলেন, “আমাদের ‘নন্দিনী’ সিনেমায় যারা অভিনয় করেছেন, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছেন। সবাই চেষ্টা করেছেন একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য। বাকিটা দর্শকের কাছে।’

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘নন্দিনী’। নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।

সিনেমার নায়িকা নাজিরা মৌ বলেন, ‘সিনেমার গল্প শুনেই কিছু না ভেবে রাজি হয়েছি। এই সিনেমাটি আমার কাছে স্বপ্নের মতো। এতো বছর পর সেই স্বপ্নটি পূরণ হচ্ছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।’ 

জে.এস/

ফজলুর রহমান বাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250